HTEC Learning...

বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬: বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া

calendar_today Feb 07, 2026
person Admin Test
Featured Image

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) এবং জনস্বাস্থ্য ইন্সটিটিউটে বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোর্সের বিবরণ ও আসন সংখ্যা:


১. বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি): আইএইচটি ঢাকা (৫৫), রাজশাহী (৩০), জনস্বাস্থ্য ইন্সটিটিউট (৩০)।
২. বিএসসি ইন ফিজিওথেরাপি: আইএইচটি ঢাকা (৫৫), রাজশাহী (৩০)।
৩. বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং): আইএইচটি ঢাকা (৪০)।
৪. বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি): জনস্বাস্থ্য ইন্সটিটিউট ঢাকা (৩০)।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:


  • আবেদন শুরু: ০৮/০২/২০২৬ খ্রি.

  • আবেদন শেষ: ২২/০২/২০২৬ খ্রি.

  • ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৩/০২/২০২৬ খ্রি.

  • প্রবেশপত্র ডাউনলোড: ০৩/০৩/২০২৬ থেকে ০৪/০৩/২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।

  • ভর্তি পরীক্ষার তারিখ: ০৬/০৩/২০২৬ (শুক্রবার, সকাল ১০:০০ - ১১:০০)।
  • আবেদনের যোগ্যতা:


  • ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের এইচএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

  • ন্যূনতম জিপিএ শর্তাবলী এবং অন্যান্য নিয়মাবলী বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।
  • আবেদন প্রক্রিয়া:


    আবেদন অনলাইনে http://dgme.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদন ফি ১০০০/- টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

    বিস্তারিত তথ্যের জন্য নিচের অফিসিয়াল সার্কুলারটি দেখুন এবং ডাউনলোড করুন।

    Share this story